সরকারকে পাঁচ দফা মানার আহ্বান জামায়াতসহ আট দলের, না মানলে ঢাকায় ‘ভিন্ন চিত্রের’ হুঁশিয়ারি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১১:১২ পিএম
আগামী ১১ নভেম্বর রাজধানীতে আট দলের ঘোষিত সমাবেশের আগে পাঁচ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “তার আগে দাবি না মানলে ওই দিন ঢাকার চিত্র ভিন্ন হতে পারে।”
বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জামায়াতসহ আট দলের পক্ষ থেকে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।
এ সময় মিয়া গোলাম পরওয়ার বলেন, “১১ নভেম্বর ঢাকায় সমাবেশ করবে জামায়াতসহ আটটি রাজনৈতিক দল। তার আগেই সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। পাঁচ দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের প্রতি এই গণআকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন। তা না হলে ১১ তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক সংকট সমাধানে আলোচনায় প্রধান উপদেষ্টা যেন রেফারির ভূমিকা পালন করেন। জনগণের প্রত্যাশা পূরণে নিরপেক্ষ অবস্থান গ্রহণই এখন সময়ের দাবি।”
এর আগে জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, আট দলের প্রতিনিধিদের কাছ থেকে প্রধান উপদেষ্টার পক্ষে উপদেষ্টা আদিলুর রহমান খান স্মারকলিপি গ্রহণ করেছেন।
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ