আজ ঢাকার যেসব এলাকায় তারেক রহমানের জনসভা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৬ এএম

সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সোমবার তার নিজ নির্বাচনী এলাকাসহ ঢাকা দক্ষিণের ৭টি নির্বাচনী আসনে ৮ টি জনসভায় অংশ নেবেন। এর মধ্যে বেলা ১১ টায় ঢাকা-১৭ আসনে বনানী কামাল আতাতুর্ক েএভিনিউ খেলার মাঠে বক্তব্য রাখবেন।

 

এরপর ঢাকা-১০আসনে কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা-৮ আসনে পীরজঙ্গী মাজার রোডে দুপুর ১টায়, ঢাকা-৯ আসনে মান্ডা তরুণ সংঘ মাঠে বেলা ২টায়, ঢাকা-৫ আসনে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে বেলা ৩টায়, ঢাকা-৪ আসনে জুরাইন- দয়াগঞ্জ রোডে বেলা ৪টায়, ঢাকা-৬ আসনে ধুপখোলা মাঠে বিকাল ৫টায় এবং ঢাকা-৭ আসনে লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায় বক্তব্য দিবেন বলে জানা যায়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com