ঋণখেলাপী এমপি সঙ্গে রেখে তারেক রহমানের দূর্নীতি বিরোধী বক্তব্য জনগণের সাথে প্রতারণা : নাহিদ ইসলাম
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩০ পিএম
তারেক রহমান যেসব ঋণখেলাপি ব্যক্তিকে এমপি মন্ত্রী বানিয়েছেন তাঁরা কবে নাগাদ ঋণ পরিশোধ করবেন? আজ ১৯ ফেব্রুয়ারি দুপুরে সমসাময়িক বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক মোঃ নাহিদ ইসলাম। বলেন, ঋণখেলাপিদের সাথে রেখে তারেক রহমানের দুর্নীতি বিরোধী বক্তব্য জনগণের সঙ্গে প্রতারণা।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, বিএনপি ভারত ও আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশ করে নির্বাচন করেছে। এজন্য দেশের বিভিন্ন জায়গায় আওয়ামীলীগকে পুনর্বাসন করা হচ্ছে। এটা বন্ধ না হলে পুরো দেশে রাজনৈতিকভাবে প্রতিহত করার ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, আঞ্চলিক বৈচিত্র্য রক্ষা করে এমন অন্তর্ভুক্তিমূলক মন্ত্রিসভা করতে তারেক রহমান ব্যর্থ হয়েছেন। তারুণ্যকে প্রাধান্য দিতে ব্যর্থ হয়েছেন। হ*ত্যা মামলার আসামিকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এদের দিয়ে তারেক রহমান দুর্নীতিমুক্ত দেশ গড়তে পারবেন না।
সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি গণভোটের জনরায়ের সঙ্গে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। সংস্কার পরিষদের শপথ নিয়ে সংসদ কার্যকর করতে দ্রুত অধিবেশন ডাকার আহ্বান জানান তিনি।
গণমাধ্যমকর্মীদের ওপর দমনপীড়নের না করার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। কার্যকর গণতন্ত্রের স্বার্থে ভিন্নমতের সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান তিনি।
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ