২২ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়, খেলোয়াড়দের জন্য ২ কোটি টাকার পুরস্কার ঘোষণা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১০:৪০ এএম

সংগৃহীত

 

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে অবিস্মরণীয় এক রাত উপহার দিলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার ভারতকে ১-০ গোলে হারিয়ে ২২ বছরের খরা কাটাল লাল-সবুজরা। সর্বশেষ ২০০৩ সালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ।

“আজ আমরা ১৮ কোটি মানুষকে খুশি করেছি”—হামজা

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাতীয় দলের তারকা খেলোয়াড় হামজাকে প্রশ্ন করা হয়—‘এখন কি আপনি বিশ্বের সবচেয়ে সুখী মানুষ?’
হামজা হেসে উত্তর দেন, “হ্যাঁ। আজ আমরা ১৮ কোটি মানুষকে খুশি করেছি। পৃথিবীর আর কোথাও এটা সম্ভব নয়।”

এই ঐতিহাসিক জয়টি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম কিংবদন্তি, স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুকে। গত বছরের ১৮ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তার প্রথম মৃত্যুবার্ষিকীতে জয়টি স্মরণীয় করে রাখতে দলের তারকা শমিত সোম বিশেষভাবে উৎসর্গ করেন এই সাফল্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে শমিত লিখেন,
“রাতটা ছিল সত্যিই বিশেষ। আপনারাই আমাদের প্রেরণা। বাংলাদেশকে জেতানো, মানুষকে গর্বিত করাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও যোগ করেন,
“২২ ঘণ্টার ভ্রমণ, প্রতিটি ক্লান্তির মুহূর্ত ভুলে যাই যখন মাঠে পা রেখে দর্শকদের গর্জন শুনি। সেই শক্তিই আমাদের এগিয়ে নেয়।”

দেশজুড়ে উৎসব, খেলোয়াড়দের জন্য বড় পুরস্কার

ঐতিহাসিক বিজয়ের পর দেশজুড়ে চলছে উৎসবের আমেজ। এই জয়ের স্বীকৃতি হিসেবে খেলোয়াড়দের উৎসাহ দিতে দুই কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com