রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে লঘুচাপে
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ পিএম
এতে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়া বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ।
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে রাজধানী ঢাকায় বুধবার সন্ধ্যা ৬টার পর থেকে ঝরেছে অঝোরে বৃষ্টি। ছয়টার পর বৃষ্টি নামে, সাতটা পর্যন্ত একটানা মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে ঢাকার বেশির ভাগ রাস্তায় পানি জমে গেলে পথচারীরা পড়েন ভোগান্তিতে।
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ