কৃষ্ণ সাগর উত্তপ্ত: ইউক্রেনের সমুদ্রপথ বন্ধ করার হুমকি পুতিনের
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ এএম
কৃষ্ণ সাগরে রাশিয়ান ট্যাঙ্কারে ইউক্রেনের নৌ-ড্রোন হামলার জেরে ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে তিনি ইউক্রেনের বন্দর ও জাহাজে আরও তীব্র হামলা চালানোর সতর্কতাও দেন। খবর রয়টার্স।
পুতিন বলেন, ‘সবচেয়ে ভালো সমাধান হলো ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করা। তাহলে ইউক্রেনের জলদস্যুতা বন্ধ হবে।’ একই সঙ্গে ইউক্রেনকে সমর্থনকারী দেশগুলোর ট্যাঙ্কারের বিরুদ্ধেও প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
এর আগে শনিবার এক ইউক্রেনীয় নিরাপত্তা কর্মকর্তা জানান, ইউক্রেনের নৌ–ড্রোন কৃষ্ণ সাগরে দুটি রাশিয়ান ট্যাঙ্কারকে লক্ষ্যবস্তু করেছে। ট্যাঙ্কারগুলো বিদেশি বাজারে সরবরাহের জন্য তেল লোড করতে রাশিয়ার এক বন্দরের পথে ছিল। একইসময়ে ইউক্রেন নভোরোসিয়েস্ক বন্দরেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যার ফলে তেল সরবরাহ ব্যাহত হয়।
পুতিন ইউক্রেনের সমুদ্রে প্রবেশাধিকার বন্ধ করে দেওয়ার হুমকি দিলেও কীভাবে এ পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত বলেননি। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া দক্ষিণ ও পূর্ব ইউক্রেনের বিশাল অঞ্চল নিয়ন্ত্রণে নিলেও ইউক্রেন এখনো ওডেসাসহ প্রধান সমুদ্রবন্দরগুলোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে।
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ