ট্রাম্পের সকল ষড়যন্ত্র উপেক্ষা করে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম

মেয়র জোহরান মামদানি । ছবি বিবিসি

নানা রাজনৈতিক ষড়যন্ত্র ও বিরূপ প্রচারণা উপেক্ষা করে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক মহলের তীব্র সমালোচনা ও ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা থাকা সত্ত্বেও নিউইয়র্কবাসীর বিপুল সমর্থনে বিজয়ী হয়েছেন তিনি।

বিজয়োত্তর ভাষণে মামদানি বলেন, “ট্রাম্পপন্থি রাজনীতির বিভাজন ও ঘৃণার রাজনীতি নিউইয়র্কে জায়গা পাবে না। জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা প্রথাগত রাজনৈতিক ধারার পতন ঘটিয়ে ন্যায়ের, সাম্যের ও সাশ্রয়ী জীবনের পথে হাঁটছি।”

নবনির্বাচিত মেয়র তার প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমি তার ব্যক্তিগত জীবনের মঙ্গল কামনা করি।”

মামদানি প্রতিশ্রুতি দিয়েছেন— নিউইয়র্কের জীবনযাত্রার ব্যয় কমাতে ও সাধারণ মানুষের জন্য নীতিগত পরিবর্তন আনতে তিনি তাৎক্ষণিক উদ্যোগ নেবেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com