নিউইয়র্ক সিটির মুসলিম মেয়র নির্বাচিত জোহরান মামদানি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১০:৩৬ পিএম

জোহরান মামদানি। ছবি সংগৃহীত
 

 

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। নির্বাচনে জয় লাভের পর বিজয় ভাষণে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

বুধবার (৫ নভেম্বর) স্থানীয় সময় রাতে দেওয়া ভাষণে মামদানি বলেন, “পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে নিউইয়র্কবাসী। আমরা একটি প্রথাগত রাজনৈতিক ধারার পতন ঘটিয়েছি।”

নিজের প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোর প্রতি শুভকামনা জানিয়ে মামদানি বলেন, “আমি অ্যান্ড্রু কুমোর ব্যক্তিগত জীবনের মঙ্গল কামনা করি।”

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নিউইয়র্কের নাগরিকদের জীবনযাত্রার ব্যয় কমাতে কাজ করার অঙ্গীকারও করেন নবনির্বাচিত মেয়র।

তিনি বলেন, “এই জয় অনেকটাই সম্ভব হয়েছে এক লাখ স্বেচ্ছাসেবকের কারণে। তারা নির্বাচনী যাত্রাকে এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত করেছেন।”

বিজয় ভাষণে স্ত্রী রামা এবং বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মামদানি বলেন, “তাদের পাশে থাকাই আমার সবচেয়ে বড় প্রেরণা।”

 

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com