চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন যারা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৫:২৯ পিএম
চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছরের নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী—মেরি ই. ব্রানকো, ফ্রেড র্যামসডেল ও শিমন সাকাগুচি। পেরিফেরাল ইমিউন টলারেন্স বিষয়ক গবেষণার জন্য তাদের এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়েছে।
সোমবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় সুইডেনের স্টকহোম থেকে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট বিজয়ীদের নাম ঘোষণা করে। পেরিফেরাল ইমিউন টলারেন্স এমন একটি প্রক্রিয়া, যা শরীরের নিজস্ব উপাদান বা ক্ষতিকারক নয় এমন বহিরাগত উপাদানের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত প্রতিরোধ প্রতিক্রিয়া রোধ করে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটেলের ইনস্টিটিউট ফর সিস্টেমস বায়োলজির গবেষক মেরি ই. ব্রানকো, সান ফ্রান্সিসকোর সোনোমা বায়োথেরাপিউটিক্সের ফ্রেড র্যামসডেল এবং জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের শিমন সাকাগুচি যৌথভাবে পুরস্কৃত হয়েছেন।
নোবেলজয়ীরা পাবেন একটি মেডেল, সনদপত্র এবং মোট ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা (প্রায় ১২ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ১৪ কোটি ৬১ লাখ টাকা)। প্রতি বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা করে স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।
আরও পড়ুন
স্বাধীনতা পুরস্কার-২০২৬ পেলেন যারা
উৎপাদন কমানোর আগে ইরান দুই মাস পর্যন্ত তেল রপ্তানি বন্ধ রাখতে পারে, বলছেন বিশ্লেষকরা
গুলিবিদ্ধ সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসায় অবহেলার অভিযোগ