দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০১:০২ পিএম

ছবি সংগৃহীত

টানা চার দফা মূল্যবৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (১৫ নভেম্বর) রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, আগামীকাল রোববার (১৬ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, দেশের বাজারে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের ভরি ৫ হাজার ৪৪৭ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা। এর আগে এ দাম ছিল ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা।

এ ছাড়া অন্যান্য ক্যারেটে স্বর্ণের নতুন দাম হলো—

  • ২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০১ টাকা

  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৩৯৯ টাকা

  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ৭১৭ টাকা

গত ১৩ নভেম্বর ঘোষিত দামে ২১ ক্যারেটের ভরি ছিল ২ লাখ ৪ হাজার টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ছিল ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা।

স্বর্ণের দাম কমায় বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com